ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ভূঞাপুরে সাংবাদিককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ভূঞাপুরে  সাংবাদিককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: ভূঞাপুরে সাংবাদিককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড বিতরণে অনিয়মের বিষয়ে বক্তব্য দিতে ডেকে নিয়ে গ্রীণ টিভির ভূঞাপুর প্রতিনিধি কামরান পারভেজ ইভানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মুরাদ আলী এবং স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকোলে অবস্থিত খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। হামলার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ ও গ্রীণ টিভির ভূঞাপুর প্রতিনিধি কামরান পারভেজ ইভান। এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানকে ফোন করা হলে তিনি গুদামে এসে বক্তব্য নিতে বলেন। পরে সাংবাদিকরা গুদামে গেলে ওসিএলএসডি মুরাদ আলী স্থানীয় বিএনপি দুই নেতাকে সেখানে ডেকে আনেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ওই দুই নেতাসহ মুরাদ আলী সাংবাদিক কামরান পারভেজের ওপর হামলা চালান বলে অভিযোগ। তাকে কয়েক দফা মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে আহত কামরান পারভেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আহত সাংবাদিক কামরান পারভেজ বলেন, ‘অনিয়মের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য তারাই আমাকে গুদামে ডেকে নিয়েছিল। সেখানে যাওয়ার পর বিএনপির নেতাদের দিয়ে হামলা করানো হয়। ঘটনা বাইরে প্রকাশ না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তিনি বলেন, এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ বলেন, ‘রিপোর্টের জন্য ইভানের সহযোগিতা নিচ্ছিলাম। তাকে নিয়ে খাদ্য গুদামে যাওয়ার পর ওসিএলএসডি দুই বিএনপি নেতাকে ডেকে আনেন। তারা এসে ইভানকে মারধর করেন। কয়েক দফায় তাকে মারধর করা হয়েছে।

তবে বিএনপি নেতাদের দাবি, ওই সাংবাদিক খাদ্য গুদামে চাঁদাবাজি করতে এসেছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে সংবাদ করায় ক্ষতি হয়েছে। এ কারণে তাকে ‘শাসন’ করা হয়েছে বলে দাবি করেন তারা। 

ওসিএলএসডি মুরাদ আলী বলেন, ‘ফোন করে নয়, ওই নেতারা ইচ্ছা করেই গুদামে এসেছিলেন। পরে তারা ওই সাংবাদিককে মারধর করেছেন। পরে আমরা তাদের ফিরিয়ে দিয়েছি।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই ন্যক্কারজনক। একটি অফিসের ভেতরে গিয়ে এভাবে কাউকে মারধর করার সুযোগ নেই। তারা কী কারণে মারধর করেছে, তা জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।